তবু এই দেয়ালের শরীরে যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যতো উদ্ভাসিত আলো রং আকাশের মতন অকস্মাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে ভিড়ে ভরে গেছে ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে তোমার চোখের মাঝে দূরের একা পথ এখানে ভাঙ্গে না দুটো দেশে মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন স্মৃতির মতো অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে এখানে ...
Comments
Post a Comment